ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা Logo ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার জানে না : প্রতিমন্ত্রী Logo দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের মহাকাব্যিক প্রত্যাবর্তন Logo দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo সঙ্গীর খোঁজে ৪ হাজার কিলোমিটার : আফ্রিকান বন্য কুকুর দলের অবিশ্বাস্য যাত্রা Logo টেস্ট থেকে অবসরের ইঙ্গিত স্মিথের Logo নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Logo মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র

নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব। ‘আজ আকাশে চাঁদ নেই’ খ্যাত এই নির্মাতা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বন্ধু ও নির্মাতা সাইদুর ইমন। কালের কণ্ঠকে সাইদুর ইমন বলেন, ‘অনেক আগেই সজীবের হার্টে ব্লক ধরা পড়েছিল। আট-নয় মাস আগে তার হার্টের ওপেন সার্জারি করা হয়। এর পর থেকে ভালোই ছিল।

কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে ওর স্ত্রী যখন আমাকে ফোন দিয়ে জানায় তখন হাসপাতাল থেকে চিকিৎসক ডেকে নিয়ে আসি। ততক্ষণে সব শেষ।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণখান এলাকার একটি মসজিদে মারুফ হোসেন সজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর উত্তরার ১২ নম্বর সেক্টরে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ময়লার মোড় সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তরুণ নির্মাতা হিসেবে মারুফ হোসেন সজীবের বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বিলোপ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘হাসি’, ‘বাবুই পাখির বাসা’, ‘তবু ভালোবাসি’, ‘আপনারা আমাকে শুনুন’ ও ‘মুমতা’। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন এই নির্মাতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

আপডেট সময় ১১:৫১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬