ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রযুক্তিমন্ত্রীর বৈঠক, রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে জোর

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উচ্চপর্যায়ের এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দ্বিপাক্ষিক এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। রোসাটম ডিজি প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যরা এ দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দ্রুত সফল বাস্তবায়নের দিকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬