ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো Logo হালান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি Logo ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র Logo সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী Logo ইয়ামালের জোড়া গোল, লেভান্তের বিপক্ষে দারুণ জয় বার্সেলোনার Logo জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ Logo ১৭ বছর অত্যাচারী-লুণ্ঠনকারীদের হাতে মানুষ জিম্মি ছিল : স্পিকার Logo পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি Logo পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৩ দফা দাবিতে জাবিতে জাকসুর অবস্থান

অ্যাকাডেমিক সংস্কারসহ ১৩ দফা দাবি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে থিসিসের বরাদ্দ বৃদ্ধি, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, গবেষণা কেন্দ্রে সার্টিফিকেট কোর্স চালু, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি, আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার, প্রতিবন্ধীবান্ধব শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সক্ষমতা বৃদ্ধি, উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ৫৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত অ্যাকাডেমিক সংস্কার হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গবেষণায় বরাদ্দ কম উল্লেখ করে তিনি থিসিসের বরাদ্দ বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে অ্যাকাডেমিক ক্যালেন্ডার না থাকায় শিক্ষার্থীদের স্নাতক শেষ করতে দীর্ঘ সময় লাগছে বলেও অভিযোগ করেন তিনি।

১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, জাকসু গঠনের পর ১৩ দফা দাবি অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হয়। প্রশাসন ও বিভিন্ন অনুষদের শিক্ষকদের সঙ্গে আলোচনার পর সর্বশেষ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে বলে জানান তিনি।

রবিবারের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মসূচির শেষ পর্যায়ে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি বলেন, জাকসুর দাবিগুলো শুধু শিক্ষার্থীদের দাবি নয়, বরং একটি অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দায়িত্বের অংশ। বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থী ও গবেষকদের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব সিন্ডিকেট সভায় উপস্থাপন করবেন বলে জানান তিনি।

এর আগে গত ২৮ জুলাই জাকসুর পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) বরাবর ১৩ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

পরে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা উপলক্ষে দাবিগুলোর বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাকসু। রবিবার সিন্ডিকেট সভার আগে দাবিগুলো পুনরায় উত্থাপন করে সংগঠনটি।

কর্মসূচিতে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামাসহ জাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো

১৩ দফা দাবিতে জাবিতে জাকসুর অবস্থান

আপডেট সময় ০৭:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬