ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পূর্বে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের জন্যও  অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, যারা ইতোপূর্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাপে সফলভাবে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মতি প্রাপ্তির পরপরই সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো হবে।

অন্যদিকে প্রবাসে অবস্থানরত যেসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য আবারও নতুন করে নিবন্ধনের সুযোগ তৈরি করা হয়েছে। আগ্রহী প্রবাসীরা ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং উপনির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় নিজেদের মতামত ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পারবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আধুনিক এই প্রযুক্তিভিত্তিক প্রক্রিয়া সচল রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রবাসী ভোটারকে প্রসেসটি সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির

আপডেট সময় ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬