ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর Logo প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি Logo আয়াসের শুনানিতে আদালতে আইনজীবীদের হাতাহাতি Logo দর-কষাকষি করে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রত্যাহার

ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো এক অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় নির্মিত এসব বাড়ির চাবি আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে ও নির্দেশনায় এই অসহায় পরিবারগুলোর জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। যাদের বাড়ি উপহার দেওয়া হচ্ছে তারা হলেন— পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া একটি অসহায় পরিবার।

রোববার চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

আপডেট সময় ০৬:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬