ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

‘আমি অন্তঃসত্ত্বা’, কেন বললেন ৬০ বছর বয়সী নীনা গুপ্তা?

ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্ন হোক কিংবা শরীর ও চেহারা নিয়ে মন্তব্য, কোনো কিছুতেই চুপ থাকেন না নীনা গুপ্তা। নিজের জীবন নিজের শর্তে কাটাতেই অভ্যস্ত এই অভিনেত্রী।

এবারও ব্যক্তিগত জীবন ও শরীর নিয়ে মানুষের অনধিকার চর্চার বিরুদ্ধে সরব হলেন তিনি। তবে প্রতিবাদের ভাষা ছিল তীক্ষ্ণ রসবোধে মোড়া।

সম্প্রতি অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, পরিচিতদের কাছ থেকে বারবার ‘বিয়ে কবে করছেন?’—এ ধরনের প্রশ্ন শুনলে কিভাবে সামলান তিনি।

নীনা জানান, এমন প্রশ্নে অস্বস্তিতে না গিয়ে বরং প্রশ্নকর্তাকেই পাল্টা জবাব দেন।

অভিনেত্রীর কথায়, কেউ যদি তাঁকে বিয়ে নিয়ে এ ধরনের প্রশ্ন করেন, তাহলে তিনি সরাসরি পাল্টা প্রশ্ন করেন, ‘আমি তো তোমার উপর নির্ভরশীল নই, তোমার সমস্যা কী?’

শুধু বিয়ে নয়, তাঁর শরীর নিয়েও যে নানা সময়ে অযাচিত মন্তব্য শুনতে হয়েছে, সে কথাও জানান নীনা। একটি পুরনো ঘটনার স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, একবার শাড়ি পরার সময় কোমরের কাছে কাপড় সামান্য ফুলে উঠেছিল। আর সেটি দেখেই কেউ কেউ তাঁর শরীর নিয়ে মন্তব্য করতে শুরু করেছিলেন।

ঘটনাটি আরও অস্বস্তিকর হয়ে উঠেছিল যখন তাঁর বয়স তখন প্রায় ৬০।

শাড়ির নিচে পেটের সামান্য অংশ উঁচু দেখাতেই কেউ কেউ তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি কি অন্তঃসত্ত্বা!

এই প্রসঙ্গেই নিজের স্বভাবসুলভ রসবোধে নীনা বলেন, শরীর নিয়ে কেউ মন্তব্য করলে তাঁকে স্রেফ বলে দেওয়া উচিত, ‘আমি অন্তঃসত্ত্বা।’

শুনতে মজার হলেও নীনার এই বক্তব্যের আড়ালে রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা। বয়স বাড়ার সঙ্গে একজন নারীর শরীর কেমন হবে, তা নিয়ে সমাজের তৈরি করে দেওয়া ধারণা ও অযাচিত মন্তব্যের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন তিনি।

তাঁর মতে, একজন নারীর শরীর নিয়ে প্রশ্ন তোলার অধিকার অন্য কারও নেই।

ব্যক্তিগত জীবন থেকে শরীর, সব ক্ষেত্রেই নিজের সিদ্ধান্ত ও স্বাধীনতার পক্ষে বরাবরই সরব নীনা গুপ্তা।

এবারও রসিকতার আড়ালে সেই একই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

‘আমি অন্তঃসত্ত্বা’, কেন বললেন ৬০ বছর বয়সী নীনা গুপ্তা?

আপডেট সময় ০২:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬