ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে Logo আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প Logo ‘সাত ভাই চম্পা’ সিনেমায় পরা কবরীর সেই শাড়ি ৭ টাকায় কিনেছিলেন নূতন Logo ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন বাঁধন Logo বৈঠক শেষে পুতিনের সাঁজোয়া লিমুজিনে চড়লেন মোদি Logo স্বর্ণ জব্দের মামলায় বিমানের কর্মী সোয়েব রিমান্ড শেষে কারাগারে Logo মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি গরু খায়: অভিনেত্রী ঝিলিক Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) কিশোর থেকে বৃদ্ধ সবার আদর্শ: ডা. শফিকুর রহমান Logo কুমিল্লায় ছিনতাইচক্রের ১০ সদস্য গ্রেপ্তার Logo যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড

শুক্রবার নয়, শনিবার বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বইমেলার উদ্বোধন হবে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ইসলামি বইমেলার উদ্বোধন হওযার কথা ছিল। তবে সেটি পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানান।

তিনি জানান, দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের সমারোহে আয়োজিত এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, গবেষণা, ইতিহাস, সংস্কৃতি, শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক গ্রন্থসহ বিভিন্ন ধরনের বই মেলায় পাওয়া যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামি জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

শুক্রবার নয়, শনিবার বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

আপডেট সময় ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬