ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি Logo ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় পাঁচজনের প্রাণহানি, আহত ৬৭ Logo নতুন পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে Logo মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর Logo বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও! Logo টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, সিসিটিভিতে ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য Logo টানা ৩ দফা কমল সোনার দাম, ভরি কত Logo হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং Logo কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪ Logo সুস্থ থাকার ৭টি ঘরোয়া উপায়

ডিআরইউয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে দিনটি উদযাপন করবেন সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। এরপর সকাল সাড়ে ১০টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হবে। পরে বেলা ১১টায় ডিআরইউ প্রাঙ্গণ থেকে বের করা হবে বর্ণাঢ্য র‍্যালি।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. রুহুল কবির রিজভীর।

দুপুর সাড়ে ১২টায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দুপুর ১টায় ডিআরইউয়ের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। এরপর বিকেল ৩টায় দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণে দিনভর সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংগঠনের নেতারা। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নেবেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

ডিআরইউয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট সময় ০৭:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬