ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে উল্লেখ করে শিক্ষার্থীদের আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের কার্যক্রম দেখতে আসা ঢাকার সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেছেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

তোমাদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখবে। তোমরা ডেঙ্গুর থেকে সতর্ক থাকবে।

রাজধানীর সানিডেইল স্কুলের ছাত্র-ছাত্রীরা বুধবার বিকেলে সংসদ অধিবেশনের কার্যক্রম দেখতে সংসদে আসেন। তারা গ্যালারিতে বসে সংসদের কার্যক্রম দেখেন।

পরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করে।

উপ-প্রেসসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা এবং নিজ নিজ বাসা ও তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।

জনস্বাস্থ্য ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় শিক্ষার্থীদের করণীয় প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ‘জন্মদিনে গাছের চারা উপহার দেবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে তোমাদেরও অংশগ্রহণ করা উচিত। পরিবেশ ঠিক রাখতে তোমাদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি তোমাদের আত্মীয়-স্বজনদের বাসার আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

যেকোনো বিশেষ আয়োজন; সেটা তোমাদের জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন উপলক্ষে একে অন্যকে গাছ উপহার দিতে পারো। এভাবে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিদেশে গেছ, তারা নিশ্চয়ই দেখেছ সেখানকার পরিবেশ কতটা পরিচ্ছন্ন। আমাদের দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে।

মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে তোমরাও সহযোগিতা করবে। যদি দেখো তোমাদের বন্ধু বা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করছে বা রাস্তায় ময়লা-আবর্জনা ফেলছে, তখন তাদের বারণ করবা, তাদের বুঝিয়ে বলবে। নিজে ময়লাগুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেবে।

লন্ডনের পরিবেশ কেমন তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সে দেশের পরিবেশ সেখানকার নাগরিকরাই পরিচ্ছন্ন রাখে। সে জন্য সেই দেশটি পরিবেশও ভালো। আমরা নিজেরা যদি নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬