ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীমুখী রোগীর চাপ কমাতে বিভাগীয় সাত হাসপাতালে আসছে আধুনিক যন্ত্র Logo ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান Logo ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর Logo এক ইলিশের মূল্য ১৫ হাজার টাকা Logo প্রিয়াঙ্কার গাউনে ছোটদের ফ্রকের ছোঁয়া Logo মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট তৈরির আহ্বান জানালেন অধ্যাপক ডা. জাহিদ Logo বিটিসিএল কর্মকর্তা হাম্মাদের যুক্তরাজ্যের সম্পদ জব্দের নির্দেশ Logo কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

শপথ গ্রহণ ও আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এই উদ্বোধনী সভার মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রাজধানীমুখী রোগীর চাপ কমাতে বিভাগীয় সাত হাসপাতালে আসছে আধুনিক যন্ত্র

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

আপডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬