ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের বিষয়টি জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনায়-সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর অন্যতম জনবহুল ভদ্রার মোড় এলাকায় সংক্ষিপ্ত মিছিলটি করা হয়। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মুখে মাস্ক পরে ছিলেন। ফলে তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের কাউকে সেভাবে চেনা যায়নি। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়।

মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘দেশবাসী তৈরি হও, মুক্তির মিছিলে এগিয়ে যাও।

সামনে আসবি না, মাইরা ফালামু : যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি‘সামনে আসবি না, মাইরা ফালামু যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, ‘যুবলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। মামলার পর বিস্তারিত জানানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৪:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬