ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম। রবিবার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে তাকে বদলিপূর্বক প্রেষণে এ পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

ড. মো. রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬