ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং Logo ‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’ Logo ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী Logo রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন Logo নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫ Logo দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী Logo আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ Logo জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকার নানা উদ্যোগ নিয়েছে: শিল্পমন্ত্রী Logo অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সমস্যা। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন করে গেছে, দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের কঠিনতম সময়ে দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।

বুধবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেছেন।

ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতুর জন্য ভোলার প্রত্যেক মানুষ আন্দোলন করেছে। সেটার জন্য আমরা সবাই কাজ করেছি। সরকার সেটিও দেখছে। সরকার তার নিজস্ব অবস্থান থেকে বিষয়টি বিবেচনা করছে।

তিনি বলেন, হিজলা-মুলাদি-শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে ৪০ মিনিট সময় কম লাগে। সেটিও সরকার বিবেচনা করছে।

মন্ত্রী বলেন, ভোলায় মেডিকেল কলেজের জন্য ১২০০ কোটি টাকা, নদীভাঙন প্রতিরোধের জন্য ৭০০ কোটি টাকা, সদর উপজেলার অভ্যন্তরীণ রাস্তা মরামতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ভোলার উন্নয়নের ব্যাপারে দলমত নির্বিশেষে সবাইকে এক থাকতে হবে।

তিনি বলেন, আমার দলে কোনো চোর নেই, সন্ত্রাসী নেই, টেন্ডারবাজ-চাঁদাবাজ নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব করে, মনে রাখবেন তারা আমার দলের কেউ না।

পার্থ বলেন, নির্বাচনের সময় আমাকে অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দেননি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন যেন আমি সবার জন্য কাজ করতে পারি।

ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় এসেছেন। তাকে একনজর দেখার জন্য পথে পথে মানুষের ঢল নামে।

সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ ভোলার খেয়াঘাট থেকে শুরু করে নতুন বাজার, কালীনাথ রায় বাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান।

দুপুর ১২টার দিকে বরিশাল থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে রওনা দেন আন্দালিভ রহমান পার্থ। এ সময় ভোলার খালের দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

দুপুর সোয়া ১টার দিকে তিনি ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

পরে খেয়াঘাট থেকে উকিলপাড়ার বাসভবনে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে নতুন বাজার চত্বরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং

১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬