ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং Logo ‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’ Logo ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী Logo রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন Logo নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫ Logo দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী Logo আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ Logo জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকার নানা উদ্যোগ নিয়েছে: শিল্পমন্ত্রী Logo অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫

নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে আহত সাইফুল মারা যান।

এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আগদিয়া গ্রাম থেকে চার নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-আগদিয়া গ্রামের আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আগদিয়া গ্রামের আজমল বিশ্বাসের টিউবওয়েলের পানি ব্যবহারকে কেন্দ্র করে প্রতিবেশি সাইফুল বিশ্বাসের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে আজমল বিশ্বাসসহ পরিবারের লোকজন সাইফুল বিশ্বাসকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত সাইফুলকে জেলা হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ওইদিন (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায়  ১০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়েছে।আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :

মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫

আপডেট সময় ১০:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬