ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন? Logo ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে Logo লাইসেন্স প্রক্রিয়ায় যুক্ত হতে চান ড্রাইভিং স্কুল মালিকরা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক Logo শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, এইচএসসি পাসেও আবেদন Logo স্থগিত পরীক্ষার ভুয়া সময়সূচি ফেসবুকে, সতর্ক করল কর্তৃপক্ষ Logo জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর Logo উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, গ্যাস পাওয়ার আশা ‘মোবারকপুরের কূপে’ Logo মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির Logo এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে।

তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপন করে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত।

সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জি. নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন?

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

আপডেট সময় ১১:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬