মানিকগঞ্জে যমুনা নদী থেকে জেলেদের জালে ৪১ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ ধরা পরেছে। এক সৌদি প্রবসী ৫৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছটি বিক্রয় করে জেলেরা খুব খুশি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর এলাকার যমুনা নদী থেকে মো. ওহাব মোল্লা, মো. মতিন শেখ, আসিক মিয়া নামের জেলেরা এই মাছটি ধরেন। পরে চরের বাজারের মাছটি বিক্রয়ের জন্য নিয়ে আসেন জেলেরা।
বাঘুটিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, আজ ভোরে জেলেরা নদী থেকে মাছটি ধরে বাঘুটিয়া চর বাজারে নিয়ে আসে। মাছটি ৪১ কেজি ওজন হয়। মাছটি দেখতে বাজারে শতশত মানুষ ভিড় করেন। এসময় মাছটি বাঘুটিয়া চর এলাকার মো. জাকির হোসাইন নামের সৌদি প্রবাসী ৫৩ হাজার টাকা দিয়ে কিনে নেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তর থেকে বাঘাইর মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
জেলার মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, বাঘাআইড় মাছ ধরা পড়ার তথ্য আমার জানা নেই। এই মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই মাছ বিপন্ন। আমরাও এই মাছ ধরতে নিষেধ করি জেলেদের।
বাংলা৭১নিউজ/জেএস
























