ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যা ও ভয়াবহ ভূমিধসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহায়তার আশ্বাস

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক প্রাণহানি, আহত ও নিখোঁজ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত থাকার কথাও বলেছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের ঘটনায় শোক ও সংহতি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই মর্মান্তিক দুর্যোগের খবর ও পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং পর্যটকসহ অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতিম দেশ নেপালের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা প্রকাশ, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতার আশাবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় নেপালকে যেকোনোভাবে সম্ভাব্য সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

সবশেষ তথ্যানুযায়ী, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছে।

রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, নেপালে ভূমিকম্পের পর তুষারধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এই ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে নেপালের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী। মোতায়েন করা হয়েছে ১৫টি হেলিকপ্টার।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, তারা মোট ৩৪১ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। এদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাই বেশি। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬