ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাস ধর্মঘট, মহাসড়ক অবরোধ

বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের বিচার এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে আবারও বাস ধর্মঘট ও সড়ক অবরোধ করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে নথুল্লাবাদে সড়ক অবরোধ ও বাস চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লা ও অভ্যন্তরীণসহ সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বাস শ্রমিকরা জানান, সোমবার বাস ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে দুপক্ষের আলোচনার পর বিষয়টি সমাধান হয়। কিন্তু আজ সকালে পুনরায় থ্রি-হুইলার শ্রমিকরা রহমতপুর এলাকায় দুটি বাসের চালককে মারধর করে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন বাস শ্রমিকরা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। 

হঠাৎ এই সড়ক অবরোধ ও ধর্মঘটের কারণে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বরিশালে বাস ধর্মঘট, মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৪:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬