ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ Logo এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরীর ইন্তেকাল Logo বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী Logo ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা Logo রোহিঙ্গা সংকটের ৯ বছর আজ, এখনও অনিশ্চিত প্রত্যাবাসন Logo ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ Logo বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ, বস্তাবন্দী লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে শামীম আনছারী (২৪) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনিক (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ভাদ্রা গ্রামে অনিকের বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শামীমের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

নিহত শামীম আনছারী একই গ্রামের বেল্লাল মল্লিকের ছেলে। আটক অনিক আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) সকালে বাড়ি থেকে নিখোঁজ হন শামীম। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ২৩ আগস্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে সন্দেহভাজন হিসেবে অনিককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে অনিকের বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শামীমের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভাদ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আযম খান বলেন, শামীম মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি সম্প্রতি পড়াশোনা শেষ করেছিলেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, পারিবারিক পূর্বশত্রুতার জেরে শামীমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক অনিক শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি

টাঙ্গাইলে যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ, বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬