ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত Logo চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন Logo ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

আরব আমিরাতে ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১

সংযুক্ত আরব আমিরাতে ট্রাফিক সংক্রান্ত বিবাদের জের ধরে তিন নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাস আল খাইমাহ পুলিশ।

জানা যায়, ঘটনার দিন একটি নির্দিষ্ট আবাসিক এলাকায় গুলি চালানোর খবর পেয়েই তাৎক্ষণিকভাবে টহলদল পাঠায় পুলিশ। পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ কর্মকর্তারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়ি সংকীর্ণ পথ দিয়ে যাওয়া নিয়ে প্রথমে বিরোধ শুরু হয়। পরে যখন ঝগড়া বেড়ে যায় তখন গ্রেফতার হওয়া ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে তিন নারীকে গুলি করে বলে অভিযোগ উঠে।

এদিকে, ভুক্তভোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তারা মারা যান। পুলিশ নিশ্চিত করেছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ব্যবহৃত অস্ত্রটি। পরবর্তী আইনী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

আরব আমিরাতে ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১

আপডেট সময় ১২:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫