ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল

১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ

জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক উড়োজাহাজ ‘সিই-২৫এ’ প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার উপযোগী উড়োজাহাজটি সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করতে পারবে।

শনিবার চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এ পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হয়। উড়োজাহাজটি নির্মাণ করেছে চীনের কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক)। পরীক্ষামূলক উড্ডয়নে এতে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। ৫৭ মিনিট ৪৬ সেকেন্ডের পুরো পরীক্ষায় উড়োজাহাজটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে। এ সময় অতিক্রম করে ৬০ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব।

কোম্যাকের এক বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার পুরো সময় উড়োজাহাজটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। পরীক্ষার ফলাফলও প্রত্যাশা অনুযায়ী হয়েছে। সিই-২৫এ কোম্যাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। এটি এক শহর থেকে অন্য শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী পরিবহনের লক্ষ্যে তৈরি করা হয়েছে।

উড্ডয়নের সময় উড়োজাহাজটির সর্বোচ্চ ওজন হবে ১০ মেট্রিক টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এটি। এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ২ হাজার ৪০০ মিটার। একবার ব্যাটারি পূর্ণ চার্জ দিলে উড়োজাহাজটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

উড়োজাহাজটির ডানায় বিশেষ প্রযুক্তির সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থাই আকাশে উড়তে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়নের আগে চালকবিহীন অবস্থায়ও সিই-২৫এ-এর একাধিক পরীক্ষা চালানো হয়েছে। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে এটি। নির্মাণের বিভিন্ন পর্যায়ে এ ধরনের মোট ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়েছে।

প্রকল্পটির সঙ্গে কোম্যাক ছাড়াও যুক্ত রয়েছে চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং দেশটির আরও কয়েকটি প্রতিষ্ঠান ও অংশীদার।

পরীক্ষামূলক উড্ডয়নে সফলতার পর উড়োজাহাজটির বাণিজ্যিক যাত্রী পরিবহনের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে সিই-২৫এ-এর সনদের আবেদন গ্রহণ করেছে।

বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজের জন্য নির্ধারিত চীনের ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা অনুসরণ করে তৈরি হচ্ছে সিই-২৫এ। ফলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর আগে উড়োজাহাজটিকে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও অনুমোদনের ধাপগুলো অতিক্রম করতে হবে।

সিই-২৫এ বাণিজ্যিকভাবে চলাচল শুরু করলে স্বল্প দূরত্বের আকাশপথে যাত্রী পরিবহনে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজ ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী

১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ

আপডেট সময় ০১:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬