বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ২২১ কোটি ডলার তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রায় একমাস ধরে চারদফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। এমন সংলাপের মধ্যেই দেশটির বিরুদ্ধে ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ (এসপিএনডি)-কে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট ৩ জেষ্ঠ্য কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের ওপর জারি হয়েছে এই নিষেধাজ্ঞা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নিষেধাজ্ঞায় ইরানের তিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ওই তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। নিষেধাজ্ঞা যতদিন জারি থাকবে, ততদিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না বলেও জানানো হয় এতে।

বিবৃতিতে বলা হয়, ইরান তার পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করে চলেছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে অব্যাহত রেখেছে গবেষণা ও উন্নয়ন। ইরান বিশ্বের একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র না থাকলেও ৬০ শতাংশ ইউরেনিয়াম উৎপাদন করে ফেলেছে তারা।

এতে আরও বলা হয়, তেহরান বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে দ্বৈত-ব্যবহারের জিনিসপত্র অর্জনের প্রচেষ্টাকে আড়াল করার জন্য ফ্রন্ট কোম্পানি এবং ক্রয় এজেন্টদের ব্যবহার অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন পরিচালনার জন্য এসপিএনডি’র ক্ষমতা বিলম্বিত করা ও হ্রাস করা।

ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে সেটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শনপূর্বক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com