ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড

সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের একজন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) এমভি আলফাডাঙ্গা প্রাইড নামে একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তী সময়ে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টায় জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন নাবিক নদীতে পড়ে যান।

তিনি আরো জানান, এ সময় রুটিন টহল চলাকালীন কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল ঘটনাটি দেখতে পায় এবং তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শাপলা চত্বর হত্যা মামলার পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর

জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড

আপডেট সময় ০১:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬