ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি চালক নিহত Logo মেসির হাত ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে বিশ্বতারকারা Logo ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ Logo বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল Logo যাত্রীবাহী অটোরিকশাকে টেনেহিঁচড়ে শো-রুমে ঢুকে পড়লো ট্রাক, নিহত ২ Logo মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৪ Logo মিশিগানে একাধিক গুলির ঘটনায় ৫ জন নিহত, সন্দেহভাজনেরও মৃত্যু Logo ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের Logo তিস্তার পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা Logo সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে দুই জনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়।

গোলাগুলির ঘটনায় আহত দুই জন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। তবে অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ঘটনার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইসদাইরে একটি ঘটনা ঘটেছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জানানো হবে। ইসদাইর রেললাইন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি চালক নিহত

মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৪

আপডেট সময় ০৫:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬