ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১ Logo তুন পে-নস্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায় Logo খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর Logo তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা Logo বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি Logo জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর Logo বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নেত্রকোনায় গোরস্থানের আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১২০ Logo শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী Logo প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ভোগান্তি থাকবে না। মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।’ তিনি জানান, শিক্ষকদের অবসরের টাকা অনলাইনের মাধ্যমে তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে।

তিনি বলেন, ‘শিক্ষকদের বাস্তব অবস্থা আমরা একটা ভিডিওতে দেখেছি। আগে ঘুষ দিয়ে ভাতার টাকা নিতে হতো। আজ যত সহজে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়া হচ্ছে, কিন্তু এত সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আ. লীগ সরকার লুটপাট করে অবসরের ২টি বোর্ড পঙ্গু করে রেখে গেছেন।’ তারেক রহমান বলেন, ‘শিক্ষকদের অবসর ভাতার ফান্ডে পর্যাপ্ত টাকা নেই, বিশেষ ব্যবস্থার মাধ্যমে টাকা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রচলিত নিয়মে শিক্ষকতা থেকে অবসর নিলেও আপনারা এখনও শিক্ষক। আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬