ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শনিবার বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ Logo বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ Logo হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান Logo নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১ Logo ইতালিতে তিন প্রবাসী খুন, নোয়াখালীতে স্ত্রী-কন্যসহ বাবুলের দাফন Logo গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশন চান জামায়াতের আমির Logo ৩ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস Logo সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু Logo আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশন চান জামায়াতের আমির

গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনজীবনের নানা সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা করতে জরুরি অধিবেশন আহ্বান করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানি সংকটের কথা জানাচ্ছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নামাজে আসলে মানুষ আমাকে বলছে গ্যাস দেন, গ্যাস নাই; পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো। কিন্তু গ্রামে তো মানুষ একেবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে।’

জনগণের চলমান সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন এবং জরুরি ভিত্তিতে সংসদের অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন।

জামায়াতের আামির বলেন, ‘সরকারের সব উদ্যোগ খারাপ, এটা আমরা বলব না। কিন্তু জনজীবনের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। এগুলো নিয়ে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জুমায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে ফোন করে বলেছি, সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন।’

বিরোধীদলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘আসলে বিরোধী দল সফল হয় না। সফল হয় সরকার। সরকারকে ভালো কাজে সহযোগিতা করার দায়িত্ব হলো বিরোধী দলের। সরকার যদি উদ্যোগ নেয়, অবশ্যই আমরা সহযোগিতা করব।’

দেশের চলমান সংকটের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘এখন দেশে যে সংকটগুলা চলছে জ্বালানি গ্যাস, তারপরে বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি, ছিনতাই চতুর্দিকে শুরু হয়েছে; চাঁদাবাজি ঘাটে ঘাটে, বিভিন্ন মাত্রার দুর্নীতি। সরকারের লোকেরাই স্বীকার করছেন যে, দুর্নীতি বেড়েছে কমেনি।’

নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘উনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল। ছয় মাসও চলে গেল। এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়ছে কেন?’

তিনি বলেন, ‘সরকার চাঁদাবাজি ও দুর্নীতি কমাতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং জনগণের গ্যাস সংকটও দূর করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘কিছু ভালো কাজ যদি হয়েও থাকে কিন্তু জনজীবনের এই সাফারিংগুলার নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

শনিবার বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশন চান জামায়াতের আমির

আপডেট সময় ১০:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬