ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গজারিয়ায় ঝুঁকিপূর্ণ এলপিজি সিলিন্ডার দিয়ে চলছে সিএনজি অটোরিকশা Logo মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের Logo পশ্চিম তীরে এক কাতারে ফিলিস্তিনি ও ইসরায়েলি বিক্ষোভকারীরা Logo পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২ Logo দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯ Logo ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস Logo আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা Logo চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮ Logo অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সেঞ্চুরি করে তানজিদ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা কাল থেকে পাবেন শিক্ষকরা

অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। শনিবার (১৫ আগস্ট) ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।

এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীকে টাকা দেওয়ার পরিকল্পনা থাকলেও আবেদনকারীর সংখ্যা বাড়ায় তা ১ লাখ ২৩ হাজার করা হয়েছে। কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম ধাপে শিক্ষক কর্মচারীরা পাবেন ২ লাখ ৩৯ হাজার টাকা। এরপরও কারও বকেয়া থাকলে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা কাল থেকে পাবেন শিক্ষকরা

আপডেট সময় ০৩:৪৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬