ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী Logo ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা সজলের বিরুদ্ধে মামলা Logo হামের টিকায় ডিএনসিসি সফল: প্রশাসক Logo ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী Logo টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত Logo একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড Logo চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি Logo আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী Logo সিলেটে পারিবারিক ট্র্যাজেডি: স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার চাঁদ দেখা কমিটির সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সভায় ঈদে মিলাদুন্নবীর তারিখ চূড়ান্ত করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে জাতীয় চাঁদ দেখা কমিটিকে তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার চাঁদ দেখা কমিটির সভা

আপডেট সময় ১২:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬