ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আশা ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বুধবার (১২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবারে দুটি সূচকের দরই এক ডলারের বেশি বেড়ে গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ সমাপনী ছোঁয়ার পর এই নতুন মূল্যবৃদ্ধি ঘটে।

মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার খবরের পরও সোমবার জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। রয়টার্সের তথ্যে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে ধারাবাহিকভাবে এই দরবৃদ্ধি বজায় রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

আপডেট সময় ১০:৫৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬