ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে Logo জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় Logo বঙ্গভবনসহ ৫ দফতরে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ Logo বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Logo খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করল ছাত্রদল Logo ব্রিকস ও দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত Logo যুদ্ধাপরাধের মামলায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড Logo উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডের মধ্যেই চীনা রকেটের ভয়াবহ বিস্ফোরণ Logo ‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’ Logo রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ।

মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট।

আমরা আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখছি।’

জয়সওয়ালের এ বক্তব্যের একদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে প্রথম বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজনকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার হত্যাকাণ্ডের প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাইকমিশনারের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে।

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার মধ্যে বৈঠকের খবরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

আসন্ন সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানাবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

পাশাপাশি বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমসটেক) বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করছে ভারত

আপডেট সময় ০৭:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬