ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব Logo ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক Logo সেতু সচিবের সাথে স্ট্যালিয়ন ক্যাপিটাল ও মিয়াগাওয়া কেনসেটসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo যুবকদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ Logo দিওমান্দেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা নটিংহাম ফরেস্টের Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী Logo মতপ্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এর সীমা থাকতে হয়: বিটিআরসির চেয়ারম্যান Logo যুদ্ধের জেরে প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেপ্টেম্বরে ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল Logo ২৭ আগস্ট বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন Logo হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার দোনালার মাথা নামক স্থানে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।বাংলাদেশ সংবাদ

আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে আজিবরসহ কয়েকজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮-এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এসময় টহলরত বিএসএফ সদস্যদের সামনে পড়লে অন্যরা দ্রুত পালিয়ে বাংলাদেশে ফিরতে সক্ষম হলেও আজিবর বিএসএফের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বাংলাদেশি এক নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক ওই নাগরিককে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব

ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আপডেট সময় ০৬:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬