ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি Logo ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় পাঁচজনের প্রাণহানি, আহত ৬৭ Logo নতুন পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে Logo মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর Logo বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও! Logo টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, সিসিটিভিতে ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য Logo টানা ৩ দফা কমল সোনার দাম, ভরি কত Logo হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং Logo কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪ Logo সুস্থ থাকার ৭টি ঘরোয়া উপায়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে এক বার্তায় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে বিশেষ শুভকামনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজেও এই শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ তাকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং শক্তি দান করুন।’

বাংলাদেশের সরকারপ্রধান আরও বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের জাতির একজন অত্যন্ত মূল্যবান বন্ধু। আমি এবং বাংলাদেশের সাধারণ জনগণ তার প্রতি আন্তরিক শুভকামনা জানাচ্ছি।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে জনশক্তি রপ্তানি ও দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আনোয়ার ইব্রাহিম দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তার অসুস্থতার খবরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সহমর্মিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতাকেই পুনর্ব্যক্ত করে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান

আপডেট সময় ১১:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬