ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব Logo ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক Logo সেতু সচিবের সাথে স্ট্যালিয়ন ক্যাপিটাল ও মিয়াগাওয়া কেনসেটসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo যুবকদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ Logo দিওমান্দেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা নটিংহাম ফরেস্টের Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী Logo মতপ্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এর সীমা থাকতে হয়: বিটিআরসির চেয়ারম্যান Logo যুদ্ধের জেরে প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেপ্টেম্বরে ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল Logo ২৭ আগস্ট বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন Logo হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১০ আগস্ট)  এক বার্তায় তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) রাতে রিয়াদের ওই কারখানায় হঠাৎ ভয়াবহ আগুন লাগলে এতে কর্মরত ১৬ জন প্রবাসী বাংলাদেশি দগ্ধ হয়ে মারা যান। মারাত্মক এ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল এবং স্থানীয় হাসপাতালগুলোতে উপস্থিত হন।

বর্তমানে নিহতদের সঠিক পরিচয় শনাক্তকরণ, প্রাসঙ্গিক নথি প্রস্তুত এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক সহায়তার নিশ্চয়তা দিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

আপডেট সময় ১০:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬