ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওমান নয়, হরমুজ খোলা যুক্তরাষ্ট্রের শর্ত মানার ওপর নির্ভর করছে: আইআরজিসি Logo প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই Logo মেসির বাবা আর নেই! Logo সাড়ে ৬ বছরে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেছে ১৫ হাজার ৭১২ প্রাণ Logo তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প শিগগিরই শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo একমাত্র বিএনপিই গণতন্ত্রের বিরুদ্ধে কখনও যায়নি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo আধিপত্যের দ্বন্দ্বে নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ Logo সীমাবদ্ধতার মধ্যেও দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

একমাত্র বিএনপিই গণতন্ত্রের বিরুদ্ধে কখনও যায়নি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কখনও যায়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের ওপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না। তবে ষড়যন্ত্রকারী, স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ৩ দিনব্যাপী ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কৃষিতে যত বেশি গবেষণা হবে, দেশের খাদ্য নিরাপত্তা তত বেশি নিশ্চিত হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণা ও শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, ভেটেরিনারি সায়েন্সের শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করার পর যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। দেশের প্রত্যেক বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

৩ দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ওমান নয়, হরমুজ খোলা যুক্তরাষ্ট্রের শর্ত মানার ওপর নির্ভর করছে: আইআরজিসি

একমাত্র বিএনপিই গণতন্ত্রের বিরুদ্ধে কখনও যায়নি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬