ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আপনাদের কাছে সংকট একরকম, আমার কাছে আরেক রকম। অনেকেই বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, টাউট-বাটপাড়ে ভরে গেছে। অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের।’

শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে নাগরিক শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতাপ্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকেরা পোষণ করবেন, সেদিন দেশে নিরপেক্ষ ও ন্যায়বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘উনি বলেছেন, “উনি ডিসেম্বরে দেশে আসবেন”, আমিও বিশ্বাস করতে চাই, উনি দেশে আসুন এবং কারাগারে যান। আইনের পথ ধরে হাঁটুক, আইনের পথ ধরে হাঁটলে আমরা জানি অনেক ক্ষমতা মানুষের; কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান, স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬