ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে তেহরানের কড়া হুশিয়ারি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ও হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে দেখা দেওয়া তীব্র উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে জরুরি টেলিফোন সংলাপে মিলিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনালাপে ইরানের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য আক্রমণের ভয়াবহ পরিণতি নিয়ে রিয়াদকে সতর্কবার্তা দিয়েছেন তেহরানের এই শীর্ষ কূটনীতিক।

আলোচনাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে তেহরান তার ‘সুনিশ্চিত, কঠোর ও শক্তিশালী’ জবাব দেবে।

তিনি শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকেই নয়, আঞ্চলিক প্রতিবেশীদেরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে এই সম্ভাব্য হামলায় মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ যদি কোনোভাবে অংশ নেয় বা সহায়তা করে, তবে ইরানের পাল্টা পদক্ষেপ থেকে তারাও রেহাই পাবে না এবং তাদেরও সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে ফেলতে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করছেন। শুক্রবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসে।

মার্কিন প্রশাসনের এই পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইরান ধারাবাহিকভাবে কঠোর বার্তা দিয়ে আসছে। তেহরানের সাফ কথা—তাদের জ্বালানি স্থাপনায় আঘাত হানা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরূপ জ্বালানি অবকাঠামোতেও পাল্টা আঘাত হানবে ইরান।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে তেহরানের কড়া হুশিয়ারি

আপডেট সময় ১০:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬