ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গুলিবর্ষণ: হামলাকারীসহ একাধিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকায় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে ‘ইন-এন-আউট বার্গার’ রেস্তোরাঁয় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। হামলায় বন্দুকধারী নিজেও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের জানান, শনিবার বিকেলের এই হামলায় বন্দুকধারীসহ একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে নিহতদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট করা হয়নি। হিকস বলেন, ‘আমরা ধারণা করছি জননিরাপত্তার ওপর থাকা হুমকি এখন শেষ হয়েছে। ঘটনাস্থলটি অত্যন্ত ভয়াবহ ও বিশৃঙ্খল অবস্থায় ছিল। আমরা নিহতদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।’

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান, এআর-স্টাইল (AR-style) রাইফেল হাতে এক ব্যক্তি ড্রাইভ-থ্রু এলাকা দিয়ে বেরিয়ে আসছেন। এসময় পিস্তল হাতে থাকা অপর এক ব্যক্তি বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালান। কোয়েন আরও জানান, তিনি এক রেস্তোরাঁ কর্মীকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিতে দেখেছেন। ওই নারীর বুকে গুলির আঘাত ছিল এবং তিনি গুরুতর আহত অবস্থায় প্যারামেডিকসের জন্য অপেক্ষা করছিলেন।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র জশ পালমার জানিয়েছেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে বিশ্বাস করছেন যে হামলাকারী একজনই ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনায় শোক প্রকাশ করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। তিনি আইডাহোর জরুরি উদ্ধারকারী দলের (ফার্স্ট রেসপন্ডার) দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘটনার পর এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইবি

Tag :

আপডেট সময় ১০:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬