ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সাংবাদিক আবদুস সালামের ১২৫তম জন্মবার্ষিকী

প্রখ্যাত সাংবাদিক, ভাষা আন্দোলনে কারাবরণকারী, দৈনিক বাংলাদেশ অবজারভার পত্রিকার সাবেক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক মরহুম আবদুস সালামের ১২৫তম জন্মবার্ষিকী আজ রোববার (২ আগস্ট)।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ তাঁর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও স্পৃহা সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন, জাতীয় পর্যবেক্ষক পরিষদসহ বিভিন্ন সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

অন্যদিকে, সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের উদ্যোগে ২৫ আগস্ট এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করবেন।
মরহুম আবদুস সালামের কর্মময় জীবন, সাংবাদিকতায় অসামান্য অবদান এবং গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তচিন্তার প্রতি তাঁর অবিচল নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজক সংগঠনসমূহ সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিককে নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

সাংবাদিক আবদুস সালাম ১৯১০ সালে ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন আবদুস সালাম। অল্প কিছুদিন ফেনী কলেজে ইংরেজিতে অধ্যাপনার পর সরকারি চাকরিতে যোগ দেন। অডিট বিভাগে উপ-মহাপরিচালকের লোভনীয় সরকারি চাকরি ছেড়ে সাংবাদিকতা পেশায় যোগ দেন তিনি। ১৯৭৭ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ সাংবাদিক আবদুস সালামের ১২৫তম জন্মবার্ষিকী

আপডেট সময় ০১:২৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬