ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট

শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শু শিয়ং। তিনি গতকাল এ দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এরিক এম ওয়াকারের স্থলাভিষিক্ত হচ্ছেন। এরিক ছয় বছর শেভরন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। শু শিয়ং সর্বশেষ শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ভূমিকায় তিনি কোম্পানি আপস্ট্রিম ব্যবসা ও জ্বালানি মূল্যশৃঙ্খল কার্যক্রম এবং একাধিক যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন। শু শিয়ং বলেন, ‘বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে শেভরনের তিন দশকের বেশি সময়ের অংশীদারির উত্তরাধিকারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’ প্রসঙ্গত, শেভরন বাংলাদেশ দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা দেশের মোট দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৬০ শতাংশ এবং দেশীয় কনডেনসেট উৎপাদনের ৮৩ শতাংশের বেশি সরবরাহ করে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:৫২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬