ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক Logo স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি Logo হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা Logo গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাক শ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় আজও কর্মবিরতি Logo আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি Logo ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত Logo যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি

নেত্রকোনায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রাফি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত তিনটার দিকে নেত্রকোনায় তাদের গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তার বাবা-মা। একটি শপিং ব্যাগ ব্যবহার করে বাড়িতে আগুন ধরানো হয়। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বাইরে এসে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। পরে তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনে বাড়ির পাশে থাকা মাছ ধরার ঠেলা জালের একাংশ পুড়ে যায়। এর ঠিক ওপরেই ছিল বিদ্যুতের মিটার।

রাফি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি আমার বাবা-মাকে অক্ষত পেয়েছি।’

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাফি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশকে জানানো হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘যে রাষ্ট্র একটি হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্র আমার বাবা ও মায়ের জীবনের নিরাপত্তা কীভাবে দেবে, আমি জানি না।’

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন রাফি। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িঘর ভাঙচুর, বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনাও উল্লেখ করেন। আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই মন্তব্য করে দলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাফি বলেন, ‘যারা বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে চায়, জনগণের জানমালের ক্ষতি করতে চায়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না। তারা নিছক একটি সন্ত্রাসী গোষ্ঠী।’

আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে কোনো আপস করা যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের উদ্দেশে রাফি বলেন, ‘আপনাকে তামাশা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। যদি সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেন। আপনার লজ্জা হওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে বিএনপির কিছু নেতার তদবিরের অভিযোগও তোলেন রাফি। তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর বিএনপির কিছু নেতা তাদের ছাড়িয়ে নিতে তদবির করেছেন। এসব কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও নাশকতা চালানোর সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে রাফি বলেন, ‘রক্ত দিবেন আপনারা, জেল খাটবেন আপনারা; কিন্তু গাঙ পার হয়ে গেলে আপনাদের ত্যাগের দুই পয়সার মূল্য থাকে না। যারা আপনাদের ত্যাগের মূল্যায়ন করে না, এদের চিনে রাখুন।’

নিজের ও পরিবারের ওপর হামলার ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না জানিয়ে রাফি বলেন, ‘আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। শহিদি তামান্না নিয়েই এই লড়াই শুরু করেছিলাম।’

২০২৪ সালের ৩ আগস্টের স্মৃতিচারণা করে তিনি বলেন, সেদিন তার মা ফোন করে বলেছিলেন, ভয় নেই, মানুষ তার সঙ্গে আছে। বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার পরও মায়ের মধ্যে কোনো ভয় দেখেননি তিনি। বরং তার মা বলেছেন, ‘ভয় পাওয়ার কিছু নাই বাবা, আমরা কারোর ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো আমাদের।’

রাফি বলেন, ‘জুলাইয়ে তোমাদের হাসিনার বুলেট আমাদের লড়াই থামাতে পারেনি, তোমাদের অগ্নিসন্ত্রাসও আমাদের এই লড়াই থামাতে পারবে না। আমাদের কোনো পিছুটান নেই, আমাদের সামনে শুধুই বাংলাদেশ। আমি যদি মরেও যাই, জনগণের পক্ষের এই লড়াই চলবেই। ইনশাআল্লাহ।’

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি

আপডেট সময় ০২:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬