ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে Logo জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন Logo সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি Logo ঝিনাইদহে ঘুস দিয়েও চাকরি বহাল হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট ক্লার্কের Logo চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ Logo মাইকেলের গান গাইতে গিয়ে কণ্ঠ হারান জাফর Logo দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী Logo রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ে গুলশান পূর্ব থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। তাই মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

জামায়াতের এ নেতা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে দ্রুত এ সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

দায়িত্বশীলদের উদ্দেশ্যে সেলিম উদ্দিন বলেন, সুযোগ মানুষকে স্বার্থবাদী ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এ জন্য মানুষের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, তার সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা জরুরি। এমপি, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা কোনোটিই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন

আপডেট সময় ১২:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬