ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক Logo স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি Logo হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা Logo গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাক শ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় আজও কর্মবিরতি Logo আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি Logo ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত Logo যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে কলেজের সামনে বাসগুলো আটক করা হয়। এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

বৃষ্টি জানান, বাসে ওঠার আগে বাসকর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি হাত তুলে নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর নিয়মিত যাতায়াতের মত ৩০ টাকা ভাড়া দেন তিনি। তবে বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।

বৃষ্টি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।’

তিনি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আসা-যাওয়া করলেও কিছু করতে পারেননি বলে তাকে হুমকিসূচক কথা বলেন।

বৃষ্টি আরও বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬