ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: প্রতিমন্ত্রী

শুক্রবার রাতে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বিগত ১৭ বছরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেছেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। অথচ বিগত সময়ে সাংস্কৃতিক অঙ্গনকে সংকুচিত করে সুস্থ সাংস্কৃতিক চর্চার পথ বাধাগ্রস্ত করা হয়েছে। বর্তমান সরকার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার এবং সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে কাজ শুরু করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুন করে সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে ঢাকায় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। সংস্কৃতি মানে শুধু গান-বাজনা কিংবা বিনোদন নয়। সংস্কৃতি আমাদের ইতিহাস, ঐতিহ্য, ম‚ল্যবোধ ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। দেশের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে দিতে চায় সরকার।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খুব বেশি সময় পার হয়নি। এরই মধ্যে দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশে অবস্থান করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আওয়ামী লীগ অগণিত নেতা-কর্মীকে হত্যা করেছে, অসংখ্য মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মানুষের ভোটাধিকার, নির্বাচনী সংস্কৃতি ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। দেশের মানুষ গণতন্ত্র ও অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান বগুড়ার সন্তান হলেও তিনি এখন শুধু বগুড়ার নন, তিনি সারা বাংলাদেশের মানুষের নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাচ্ছেন। এই জন্মদিন কেবল আনন্দ উদযাপনের দিন নয়। বরং নতুন করে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথ নেয়ার দিন।

জাসাস বগুড়া জেলা কমিটির আহ্বায়ক ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ বছরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬