ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ Logo ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo ঢাকায় সার্জিও গর-দীনেশ ত্রিবেদীর বৈঠক Logo নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস Logo বিএনপি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে: রিজভী Logo থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী Logo মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: ডা. জুবাইদা রহমান Logo নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত Logo সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে হবে: মির্জা ফখরুল

ঢাকায় সার্জিও গর-দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি।

এর আগে গত ২৫ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন সার্জিও গর। তিনি বলেছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে তিনি ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত।

শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শনিবার (১ আগস্ট) সকালে সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

ঢাকায় সার্জিও গর-দীনেশ ত্রিবেদীর বৈঠক

আপডেট সময় ১০:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬