ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার কোয়েটার কাছের দুর্গম সোরাঞ্জ এলাকায় অবস্থিত একটি খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও উদ্ধার অভিযান চলছে। তবে জীবিত কাউকে পাওয়ার আশা প্রায় শেষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) এক কর্মকর্তা শুক্রবার ভোরে জানান, ‘এ পর্যন্ত ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খনির ভেতরে আরও তিনটি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরও কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দল আটকে পড়া শ্রমিকদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

এর আগে প্রদেশের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানিয়েছিলেন, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন।

অঞ্চলটির আরেক জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বেলুচ জানান, শক্তিশালী বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের কয়লা খনি শিল্পে এমন দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বেলুচিস্তানের অনেক খনিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, গ্যাস পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক নিরাপত্তা সরঞ্জামের অভাব রয়েছে।

জীবনের ঝুঁকি ও স্বল্প মজুরি সত্ত্বেও, বেলুচিস্তানের হাজারো মানুষ জীবিকার জন্য কয়লা শিল্পের ওপর নির্ভরশীল। পাকিস্তানের বৃহত্তম হলেও সবচেয়ে অনুন্নত এই প্রদেশে বেকারত্ব ও দারিদ্র্য এখনো ব্যাপকভাবে বিদ্যমান।

খনি শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, খনির মালিকরা নিরাপত্তা বিধি যথাযথভাবে বাস্তবায়ন করেন না এবং শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও সরবরাহ করেন না।

সূত্র: আল জাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আপডেট সময় ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬