ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুয়ামোতো প্রদেশে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। এর ফলে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রেল চলাচল। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা ও আফটারশকের আশঙ্কা।

জাপান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শক্তিশালী এই ভূমিকম্পের পর এক মিটার বা তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূকম্পনের পর জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা ঘোষণা করা হয়।

জাপান সরকারের পক্ষ থেকে কুয়ামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকিা প্রিফেকচারে জরুরি ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকার বিভিন্ন শহরে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে।

কুয়ামোতো সিটির ঠিক দক্ষিণে অবস্থিত উকি সিটিতে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী এই ঝাঁকুনিতে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ৪০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া রেলওয়ে কোম্পানি জেআর কিউশু বুলেট ট্রেনসহ সব ধরনের রেল সেবা স্থগিত করেছে।

ভূমিকম্পের পথেই রয়েছে সনি এবং টিএসএমসির মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের কারখানা। তবে তাৎক্ষণিকভাবে এসব অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক্সে দেওয়া এক বার্তায় ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমপরিমাণ মাত্রার আরেকটি ভূমিকম্পের আশঙ্কা মাথায় রেখে দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

ঠিক এক দশক আগে কুয়ামোতোতে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভয়াবহ দুর্যোগে ২৭৫ জনের প্রাণহানি ঘটেছিল এবং আহত হয়েছিলেন প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষ।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় ০৫:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬