ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের Logo রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন Logo সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩ Logo ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে Logo দেশে একসঙ্গে সর্বোচ্চ ২১ নারী ডিসি দায়িত্বে Logo শনিবার শুরু হচ্ছে দু’দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট Logo যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট Logo চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত Logo রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ পরিস্থিতিতে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে, গত ২১ জুলাই রাতে অসুস্থতা অনুভব করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সর্বশেষ চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

আপডেট সময় ০৭:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬