ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা Logo মানিকগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ Logo বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা! Logo আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী Logo মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন Logo জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা Logo ভাটারায় গ‍্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ Logo সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাই যোদ্ধা নাসির

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ মো. নাসির খানের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দোলনের উত্তাল সময়ে পুলিশের অস্ত্রের মুখে টিনের তৈরি সাধারণ একটি ঢাল হাতে অদম্য সাহস দেখানো নাসিরের অভিজ্ঞতার কথা শোনেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তার প্রত্যাশার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘জুলাইয়ের এই মুখগুলো এখন কোথায়’ শিরোনামে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে নাসির খানের বর্তমান অবস্থার কথা তুলে ধরা হয়। প্রতিবেদনটি নজরে আসার পরদিনই প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীর মাধ্যমে তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কক্ষে প্রবেশ করলে তিনি নাসিরকে হাস্যোজ্জ্বলভাবে অভ্যর্থনা জানান। প্রায় ১০ মিনিটের এই আলাপকালে প্রধানমন্ত্রী গত ৪ আগস্ট কারওয়ান বাজারে নাসিরের সেই বীরত্বপূর্ণ প্রতিরোধের মুহূর্তটি স্মরণ করেন।

সাক্ষাৎ শেষে নাসির খান জানান, প্রধানমন্ত্রী তার সাহসিকতার প্রশংসা করে জানতে চান আন্দোলনের সময় তার হাতে থাকা সেই লোহার পাইপ ও লাঠিটি কোথায়। জবাবে নাসির বলেন, সেই স্মৃতি তিনি আন্দোলনের মাঠেই রেখে এসেছেন। আলাপকালে প্রধানমন্ত্রী তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কোনো পরিচয়পত্র করিয়েছেন কি না জানতে চাইলে নাসির বিনয়ের সঙ্গে জানান, কোনো ব্যক্তিগত স্বার্থ বা স্বীকৃতির আশায় তিনি আন্দোলনে নামেননি, তাই কোনো কার্ডও করেননি।

নতুন সরকারের কাছে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে নাসির খান প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নাগরিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং মৌলিক অধিকার নিশ্চিত হবে। আমরা যেন ভালোকে ভালো এবং খারাপকে মন্দ বলে সমালোচনা করতে পারি।’ সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, অল্প সময়ে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সুন্দর বাংলাদেশ গড়তে সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

সবশেষে প্রধানমন্ত্রী তরুণদের ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। তিনি নাসিরকে বলেন, ‘তোমরা তরুণেরাই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি নতুন বাংলাদেশ জনগণের হাতে তুলে দিতে চাই। আমাদের সবার স্বপ্ন এক, তাই এই পথচলায় তরুণদের সব সময় পাশে থাকতে হবে।’

২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগের দিন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে পুলিশের তাক করা রাইফেলের সামনে টিনের ঢাল হাতে অকুতোভয় দাঁড়িয়ে ছিলেন স্যানিটারি মিস্ত্রি মো. নাসির খান। সেই মুহূর্তের ছবিটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিরোধের অন্যতম প্রধান প্রতীকী ছবি হিসেবে পরিচিতি পায়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা

প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাই যোদ্ধা নাসির

আপডেট সময় ১২:১৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬