ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা-সুরমায় ফের বন্যার শঙ্কা, কয়েক জেলায় সতর্কবার্তা Logo ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, কে এই সুন্দরী আনিকা Logo বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত Logo ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo মাগুরায় ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo আজ থেকে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ শুরু Logo জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসি’র হামলা, দু’টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি Logo বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী Logo কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

মাগুরায় ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মাগুরায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর  উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় নিহতের পাশে ট্রান্সমিটার খোলার সরঞ্জাম পাওয়া গেছে। 

নিহত ফিরোজ চাঁদপুর গ্রামের বিশারত বিশ্বাসের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বিদ্যুতের খুঁটির নিচে একজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পাশেই ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানার এসআই আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা-সুরমায় ফের বন্যার শঙ্কা, কয়েক জেলায় সতর্কবার্তা

মাগুরায় ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬