ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম Logo চীনে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী  Logo শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার Logo শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন Logo শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল Logo নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত  Logo জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ Logo লালমনিরহাটে পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও এলাকাবাসী  Logo ১০ বলেই ইতিহাস, সাইফউদ্দিনের ব্যাটে ভাঙল ১৯ বছরের রেকর্ড Logo ফুটবল ইতিহাসের এক জীবন্ত লাইব্রেরি সাংবাদিক মাকায়া

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে আগামী দিনে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। সোমবার (২০ জুলাই) তার শপথ নেওয়ার কথা রয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর বার্নহ্যাম জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী সোমবার তিনি বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দেশকে ঐক্যবদ্ধ করা এবং রিফর্ম ইউকের চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতিও দিয়েছেন।

বার্নহ্যামের দলীয় নেতৃত্ব নিশ্চিত করতে শুক্রবার বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। সম্ভাব্য এ প্রধানমন্ত্রী বলেন, তিনি দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লেবার পার্টির এমপি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সব শক্তি দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখব। এর মাধ্যমে জনগণ আবারও তাদের আস্থা ও আশার আলো খুঁজে পাবে।

লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম অন্যতম জনপ্রিয়। জনমত জরিপেও লেবার সমর্থকদের কাছে তিনি অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত।

২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লি আসনের সংসদ সদস্য ছিলেন বার্নহ্যাম। ওই সময়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে আরও দুবার অংশ নিয়েছিলেন বার্নহ্যাম। ২০১০ সালে তিনি এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে পরাজিত হন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

আপডেট সময় ১১:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬